NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

হাসপাতালে ভর্তি রজনীকান্ত


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০২:৪৯ এএম

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।  প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন অভিনেতা। আনুষঙ্গিক নানা পরীক্ষা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল।

 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার মূলত পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছরের এই অভিনেতা। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছিলেন। যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে।

 

চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। সর্বশেষ অভিনেতার মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে।

আসন্ন সিনেমাগুলোর মধ্যে ‘ভেট্টিয়ান’ রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম, হায়দরাবাদসহ ভারতজুড়ে বেশ কয়েকটি লোকেশনে।

১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় রিলিজগুলোর মধ্যে একটি হতে চলেছে।