NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ওমান প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১২:০২ পিএম

ওমান প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব

ওমানের প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী সিআইপির রাউজানের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্বৃত্তের দলে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি ছিলেন। তারা বাড়িতে ঢুকে ভাঙচুরের পর দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওমান প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব
আগুনে পুড়ে ছাই হয়েছে আসবাব
ওমান প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব
ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বাড়ি

প্রবাসী ইয়াসিন চৌধুরী জানান, রাউজানের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল হকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এসময় কয়েকজনকে আহত করার পাশাপাশি ঘর থেকে অনেক মূল্যবান জিনিস লুটপাট করেছে তারা। এই ঘটনার পর তিনি এবং অন্যান্য প্রবাসীরা জীবন,বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ প্রসঙ্গে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। তবে প্রবাসীর বাড়িঘরে একের পর এক হামলার ঘটনায় বিদেশের কমিউনিটিগুলোয় উদ্বেগ বাড়ছে। তাই প্রবাসী ও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখেছেন সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে একাধিকবার সিআইপি খেতাব পাওয়া ইয়াসিন চৌধুরী।