NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সাফ অনূর্ধ্ব-১৭ বাংলাদেশকে কাঁদিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৪:০৩ এএম

সাফ অনূর্ধ্ব-১৭ বাংলাদেশকে কাঁদিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ সাফ জয়ের স্বপ্নে ফাইনালে নেমেছিল বাংলাদেশের যুবারা। তবে সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ভারত। প্রতিপক্ষের কাছে ২-০ গোলে হেরে আজ স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের হৃদয় ভেঙেছেন মোহাম্মদ কাইফ ও মোহাম্মদ আরবাশ।

শুরুটা করেন কাইফ। ৫৮ মিনিটে সতীর্থের নেওয়া কর্নার থেকে মাথা ছুঁইয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। তার সেই গোলেই পরে শেষ হাসি হাসে ভারত। গোল হজমের পর তা শোধ দিতে মরিয়া হলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ।
আসলে শোধ দেওয়ার মতো তেমন কোনো আক্রমণই করতে পারেনি বাংলাদেশ। ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়েছেন নাজমুল হুদা ফয়সাল-অপু রহমানরা।

 

উল্টো ম্যাচের যোগ করা সময়ে পঞ্চম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-০ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

২০২২ সালে প্রথম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামেও শিরোপাটা নিজেদের কাছে রেখে দিল তারা।

 

ফুটবলে সিনিয়র হোক আর জুনিয়র যেকোনো পর্যায়েই বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ ভারত। প্রথম আসরে যেমন ভারতের কাছে সেমিফাইনালে ২-০ গোলে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। সেই হারের শোধ তো আজ নেওয়া হইল না উল্টো ফাইনালে হেরে শিরোপাও হারাল বাংলাদেশ।