NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পরীমণির জন্য ফুল, শাড়ি আর খাবার নিয়ে এলেন ‘মা’ অপু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৬:২৮ এএম

>
পরীমণির জন্য ফুল, শাড়ি আর খাবার নিয়ে এলেন ‘মা’ অপু

জীবনের নতুন অধ্যায়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন চিত্রনায়িকা পরীমণি। তার গর্ভে বেড়ে উঠছে আরও এক প্রাণ। যার বয়স এখন আট মাস। এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে সবধরণের কাজ থেকে বিরত রাখছেন পরী। স্বামী শরিফুল রাজও তার সেবাযত্নের ত্রুটি রাখছেন না।

মাতৃত্বকালীন এই সময়ে পরীমণির জন্য ভালোবাসা আর উপহার নিয়ে হাজির হচ্ছেন সিনে অঙ্গনের অনেকেই। কিছুদিন আগেই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার জন্য উপহার পাঠিয়েছেন। সেটা পেয়ে আপ্লুত হন পরী।

এবার পরীমণির জন্য নিজের হাতে রান্না করা খাবার নিয়ে এলেন অভিনেত্রী শিল্পী সরকার অপু। যাকে মা বলেই সম্বোধন করেন পরী। ‘স্বপ্নজাল’ সিনেমায় পরীর মায়ের ভূমিকায় অভিনয় করেন অপু। সেই থেকে সম্পর্কটা মা-মেয়ের মতো।

porimoni
শিল্পী সরকার অপুর রান্না করা খাবার খাচ্ছেন পরীমণি

বুধবার (২৭ জুলাই) রাতে বিভিন্ন পদের খাবার ও উপহার নিয়ে পরীমণির বাসায় যান শিল্পী সরকার অপু। আনন্দঘন সেই মুহূর্তের ছবি শেয়ার করে ফেসবুকে পরী লিখেছেন, ‘‘আজ মা এসেছিল তার হাতের এতো পদের রান্না করা খাবার নিয়ে। শুধু কী রান্না! ফুল, এক জোড়া শাড়ি, জামা আর এতগুলো আদর! এই যে একটা শাড়ি পরেও ফেললাম। মা শিল্পী সরকার অপু, এই মাকে আমি পেয়েছি ‘স্বপ্নজাল’ থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি।’’

প্রসঙ্গত, ‘স্বপ্নজাল’ সিনেমাটি নির্মাণ করেছিলেন গিয়াসউদ্দিন সেলিম। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেন ইয়াশ রোহান। তিনি আবার শিল্পী সরকার অপুর ছেলে। পরীর ক্যারিয়ারে সবচেয়ে প্রশংসিত সিনেমা এটি।