NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

গ্রিসের দাবানলে দুজনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০২:৩৯ এএম

গ্রিসের দাবানলে দুজনের মৃত্যু

গ্রিসে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির মধ্যাঞ্চলীয় করিন্থের পার্বত্য এলাকায় প্রবল বাতাসে এই দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

গ্রিস পুলিশের মুখপাত্র কনস্তানদিনা দিমোগ্লিদু জানিয়েছেন, মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

মৃতদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শনাক্ত করতে  ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন। দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দমকল বাহিনী ঘটনাটির তদন্ত শুরু করেছে।

 

 

দাবানলের সূত্রপাত হয় রবিবার রাজধানী এথেন্স থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে সমুদ্রতীরবর্তী শহর সিলোক্যাস্ত্রোর কাছে। এরপর ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

 দমকল কর্মীরা দাবানল নেভাতে লড়াই করে যাচ্ছেন। গ্রিসে পুরো গ্রীষ্মজুড়েই বিশাল এলাকা প্রায় বৃষ্টিবিহীন ছিল।

 

সূত্র : রয়টার্স