NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কংগ্রেস প্রার্থী ক্যাইমেনের ‘স্পেশাল এডভাইজার’ হলেন বাদল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৯ এএম

কংগ্রেস প্রার্থী ক্যাইমেনের ‘স্পেশাল এডভাইজার’ হলেন বাদল

নিউইয়র্ক:  আসন্ন নির্বাচনে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-৩ (নিউইয়র্ক) এর ডেমক্র্যাট প্রার্থী জন ক্যাইমেনের ‘স্পেশাল এডভাইজার’ হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি আমেরিকান বিজনেসম্যান আকতার হোসেন বাদল। গতকাল বুধবার ‘জন ক্যাইমেন ফর কংগ্রেস’ টিমের ক্যাম্পেইন ম্যানেজার ক্রিস্টিয়ান ম্যাকারিয়ো স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

লং আইল্যান্ডের সাফোক কাউন্টির গ্রেট নেক এলাকা নিয়ে গঠিত আসনে ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্যাইমেন লড়ছেন ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্যে। এ নিয়োগের মাধ্যমে শ্বেতাঙ্গ আমেরিকান কম্যুনিটিতে বাংলাদেশিদের গুরুত্বের পরিধি বাড়ল মনে করা হচ্ছে। 

নিয়োগ পেয়ে প্রদত্ত এক বিবৃতিতে এ সংবাদদাতাকে আকতার হোসেন বাদল বলেন, ক্যাইমেন হলেন চ্যালেঞ্জিং সময়ের উপযোগী নেতা। বহুদিন যাবত কম্যুনিটির বিশ্বস্ত একজন নেতা হিসেবে, কখনো বিচারপতি হিসেবে আবার কখনো সাফোক কাউন্টির প্রশাসক হিসেবে জন ক্যাইমেন এলাকাবাসী তথা নিউইয়র্ক বাসীর পাশে আবির্ভূত হয়েছেন।

 

তিনি নির্বাচিত হলে লং আইল্যান্ড তথা নিউইয়র্ক স্টেটকে কাজের সুন্দর একটি জায়গা হিসেবে পরিণত করবেন। বসবাসের নিরাপদ স্থান এবং জীবিকার্জনের উত্তম অবলম্বনে পরিণত করতে চান জন ক্যাইমেন। এসব ইস্যুতে আমিও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি বলেই জনের টিমে অংশ নিচ্ছি।