NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিক্যাল টিম


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৬ পিএম

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিক্যাল টিম

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা দিতে রবিবার (২২ সেপ্টেম্বর) চীনের একটি জাতীয় জরুরি মেডিক্যাল টিম ঢাকায় পৌঁছেছে।

চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলটি কুনমিং থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজিএইচএস) শেখ সায়েদুল হক ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান।

 

মেডিক্যাল টিমকে স্বাগত জানানোর পর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরো বলেন, কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীন সংহতিস্বরূপ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এই মেডিক্যাল মিশন দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্কের বন্ধন আরো সুদৃঢ় করবে।


 

জরুরি মেডিক্যাল টিমটি দ্বিপক্ষীয় অংশীদারত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের চাহিদার ভিত্তিতে আহতদের জরুরি মানবিক সেবার প্রয়োজনে আরো মেডিক্যাল টিম ও জরুরি চিকিৎসা সরবরাহ পাঠানো হতে পারে।

চীনের ন্যাশনাল ইমার্জেন্সি মেডিক্যাল টিমের প্রধান ডং কিয়ান জানিয়েছেন, এই মেডিক্যাল টিমে সাধারণ সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিকস, পুনর্বাসন, ক্রিটিক্যাল কেয়ার ও চক্ষু চিকিৎসায় বিশেষায়িত চিকিৎসক রয়েছেন।

 


 

চীনের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ সহযোগিতায় এ টিম এখানে এসেছে বলে জানিয়েছেন ডং কিয়ান।

চিকিৎসক দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ সায়েদুল হক জরুরি চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।