NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

প্লাস্টিক সার্জারির প্রশ্নে যা বললেন পূজা চেরী


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৭ এএম

প্লাস্টিক সার্জারির প্রশ্নে যা বললেন পূজা চেরী

সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পূজা চেরী। সেই অনুষ্ঠানের কিছু ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেসব ছবিতে পূজা চেরীকে একটু পরিণত বয়সের মনে হচ্ছে। এতেই শুরু হয় পূজা চেরীকে নিয়ে নতুন চর্চা।

নেটিজেনরা বলছেন, প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরী। এ ছাড়া তার ছবি নিয়েও ফেসবুকের নানা গ্রুপে বিশ্লেষণ করছেন নেটিজেনরা। 

 


 

এ নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। বলেন, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি।

আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।

 


 

পূজা আরও বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে।

ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।

 

এদিকে, বর্তমানে পূজার হাতে কোনো সিনেমা নেই। তিনটি চিত্রনাট্য হাতে আছে এই অভিনেত্রীর। সেগুলো পড়ছেন আপাতত।

হয়তো শিগগিরই ভালো খবর দর্শকদের জানাবেন তিনি।