NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ইইউতে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৬ এএম

ইইউতে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যানবিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট শুক্রবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন জমা পড়েছে। গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম।

ইউরোস্ট্যাটের দেওয়া তথ্য অনুসারে, জুনে মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা। এরপরের অবস্থানে আছেন ভেনিজুয়েলা (৯ শতাংশ) ও আফগানিস্তানের (৮ শতাংশ) নাগরিকরা।

এ ছাড়া মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ।

 

সংস্থাটি আরো জানিয়েছে, ২.৯ শতাংশ আবেদন এসেছে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে, যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই।

এদিকে ২০২৪ সালের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদন পড়েছে ১৬ হাজার ৭৭০টি। গত বছরের জুন মাসের চেয়ে এ সংখ্যা ২৭ শতাংশ কম।

জার্মানিতে চরম ডানপন্থীদের সমর্থন বাড়তে থাকায় সরকার অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠোর করছে। গত সোমবার থেকে জার্মানির সব স্থল সীমান্তে পুলিশ নিয়ন্ত্রণ শুরু করেছে। ছয় মাসের জন্য এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি বেআইনি অনুপ্রবেশ কমাতে চায়।