NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

তোফাজ্জলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন রাখলেন মেহজাবীন চৌধুরী


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩৮ পিএম

তোফাজ্জলের মৃত্যু নিয়ে যে প্রশ্ন রাখলেন মেহজাবীন চৌধুরী

গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন তোফাজ্জল । তিনি ভারসাম্যহীন বলেই জানা গেছে। তার মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মত অভিনেত্রী মেহজাবীনও প্রতিবাদ করেছেন।  

 ফেসবুকে পোস্ট দিয়ে মেহজাবীন চৌধুরী প্রশ্ন করেছেন গণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে।

তিনি পোস্টে উল্লেখ করেছেন যে ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

 

অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিল এবং তোফাজ্জল ভাইকে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার। এর বিচার আজকের ভেতর করা দরকার, কে মেধাবী, কে ঢাবি ছাত্র, এসব এখন আর দেখার সময় না।

বিচার করতে হবে, মানে করতে হবে।’

 

শাহরিফ সরকার নামের এক ভক্ত বলেন, ‘যাই হোক দোষটা অন্য দলের ওপরে চাপায় দিতে পারলেই কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায়, এখানে দল টানার কী আছে?’ আরেকজনের ভাষ্য, ‘বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে।’

উল্লেখ, এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এ মামলার আবেদন করেন।