NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সেঞ্চুরিতে বাংলাদেশের দিন কেড়ে নিলেন অশ্বিন


খবর   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৬ এএম

সেঞ্চুরিতে বাংলাদেশের দিন কেড়ে নিলেন অশ্বিন

যেখানে শেষ করেছিলেন ঠিক যেন সেখানেই শুরু করলেন রবীচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ সেঞ্চুরি চেন্নাইয়ে করেছিলেন তিনি। আজ সেই চেন্নাইয়েই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন তিনি।

সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে সেঞ্চুরি করেছিলেন অশ্বিন।

আজ নিজের ঘরের মাঠে অশ্বিন দ্বিতীয় সেঞ্চুরিটি করেছেন ওয়ানডে স্টাইলে। ১০৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ১০ চারে। তার সেঞ্চুরিটাও এমন এক সময়ে এসেছে যখন ভারত চেন্নাই টেস্টে চাপে।
এখন উল্টো চিত্র দেখছে বাংলাদেশ। তার সেঞ্চুরিতে এখন পিষ্ট বাংলাদেশ।

 

একটা সময় যখন ভারতের স্কোর আড়াই শ হওয়া নিয়ে শঙ্কা ছিল তখন রবীন্দ্র জাদেজার সঙ্গে রেকর্ড জুটি গড়ে দলকে নিয়ন্ত্রণ এনে দিয়েছেন অশ্বিন। সপ্তম উইকেটে রেকর্ড ১৯৫ রানের জুটি গড়ে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও জহির খানের ১৩৩ রানের জুটিকে।

২০০৪ সালে দশম উইকেটে ঢাকায় এই জুটি গড়েছিলেন শচীন-জহির। বাংলাদেশের বিপক্ষে সপ্তম কিংবা তার নিচে এখন সর্বোচ্চ জুটির মালিক জাদেজা-অশ্বিন।

 


 

১০২ রান করা অশ্বিনের বিপরীতে জাদেজা ৮৬ রানে অপরাজিত। প্রথম দিন শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৩৯ রান। অথচ এর আগে কী দুর্দান্ত শুরুই না করেছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে অবিশ্বাস্য শুরুটা এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। দলীয় ৩৪ রানে ভারতের ৩ উইকেট নিয়ে। পরে ঋষভ পন্তকে আউট করে ৫৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। তার শিকারের তালিকায় আছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

 


 

রথী-মহারথীদের আউট করলেও শেষ বিকেলটা হাসানদের কাঁদিয়েছেন জাদেজা-অশ্বিন। ১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারতের স্কোর এখন ৩৩৯। বাংলাদেশি বোলারদের আর কোনো উইকেট পেতে দেননি দুই অলরাউন্ডার। তাই প্রথম দুই সেশন আনন্দের হলেও প্রথম দিন শেষে ড্রেসিংরুমে ফেরার সময় বিষাদের হলো নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের।