NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যের নিন্দা জানাল ভারত


খবর   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৬ পিএম

ভারতের মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যের নিন্দা জানাল ভারত

ভারত দক্ষিণ এশিয়ার দেশটিতে মুসলমানদের প্রতি আচরণের বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। তার মন্তব্যকে ‘ভুল তথ্যপূর্ণ এবং অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

স্থানীয় সময় গত সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে খামেনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মায়ানমার, গাজা, ভারত বা অন্য কোনো জায়গায় একজন মুসলিম যে দুর্দশা সহ্য করছে, সে সম্পর্কে আমরা গাফিল হলে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না।

 

তার এই মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এই মন্তব্যের ‘কঠোর নিন্দা’ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ‘যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে—পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।’

দুই দেশের মধ্যে সাধারণত একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য মে মাসে একটি ১০ ​​বছরের চুক্তি স্বাক্ষর করেছে। ভারত ওমান উপসাগরে ইরানের দক্ষিণ-পূর্ব উপকূলে চাবাহার বন্দরের উন্নয়ন করছে।