NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাড়ির দাম কমলেও ভাড়া বেড়েছে কানাডায়


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:১৭ পিএম

বাড়ির দাম কমলেও ভাড়া বেড়েছে কানাডায়

আর্ন্তজাতিক ডেস্ক: কানাডায় বাড়ির দাম কমছে। তবে এতে স্বস্তির সুযোগ নেই ভাড়াটিয়াদের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বাড়ির দাম কমলেও বাড়ি ভাড়া অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী।

কভিড-১৯ মহামারীর কারণে টানা দুই বছর আবাসন খাতে মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা চলছিল। বর্তমানে তা কিছুটা স্তিমিত হয়ে এলেও কানাডায় বাড়ি ভাড়া বেড়েছে।

বছরের শুরু থেকেই দেশটিতে এক বেডরুমের অ্যাপার্টমেন্টের গড় ভাড়া ১৩ দশমিক ৭ শতাংশ বেশি ছিল। এছাড়া গত বছরের তুলনায় এ বছর টরন্টোয় বাড়ি ভাড়া ১৮ দশমিক ৫ ও ভ্যানকুভারে বাড়ি ভাড়া ১৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।

এ বিষয়ে ভ্যানকুভারের ম্যাকডোনাল্ড রিয়েলটির প্রেসিডেন্ট ড্যান স্ক্যারো বলেন, সুদহার বৃদ্ধির কারণে বাড়ির চাহিদায় কোনো পরিবর্তন আসেনি। বাড়ি কেনার চাহিদার পরিবর্তে বাড়ি ভাড়া নেয়ার চাহিদা বেড়েছে।

অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির হার মোকাবেলায়ব্যাংক অব কানাডা সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করে। জুনে দেশটিতে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮ দশমিক ১ শতাংশে, যা গত চার দশকের সর্বোচ্চ।