NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফিফা ফুটসাল বিশ্বকাপের ভিডিওতে চিরকুটের গান


খবর   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩৭ এএম

ফিফা ফুটসাল বিশ্বকাপের ভিডিওতে চিরকুটের গান

আজ (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২৪টি দেশ। ফুটসাল বিশ্বকাপ উপলক্ষ্যেই একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা। যেখানে তারা ব্যবহার করেছে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় ‘যাদুর শহর’ গানটি।

সেই ভিডিও শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশন প্রকাশ করেছে। যেখানে তারা লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’

 

ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন ‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি। নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে।

আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লেগেছে।

 

এদিকে ফিফার অফিসিয়াল পেজে বাংলাদেশের একটি ব্যান্ডের গানের ভিডিও দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন।

একইসঙ্গে বাংলা ক্যাপশন ব্যবহার করায় ফিফার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও কারো কারো মতে, এটি এআই দিয়ে তৈরি করা পোস্ট। যে দেশের যেই গানটি ট্রেন্ডে রয়েছে, ভিডিওতে সেই গানটিই বেজে উঠবে।