NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নতুন ছবির ব্যাপারে নিজেই জানাবেন বুবলী


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২১ এএম

নতুন ছবির ব্যাপারে নিজেই জানাবেন বুবলী
শবনম বুবলী। ছবি : ফেসবুক

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে আলোচনার শেষ নেই। ব্যক্তিজীবন থেকে শুরু করে কাজের জীবন। সব কিছু নিয়েই আলোচনার তুঙ্গে থাকেন। কয়েক দিন আগে ত্রাণ দিয়ে এসেছেন নিজের গ্রামের বাড়ি নোয়াখালীতে।

এর মধ্যে জানা গেছে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। যদিও ছবিটির নাম এখনো ঠিক হয়নি।

 

তবে খবর ছড়িয়েছে মেহেদি হাসানের ‘নীল টিপ’ ছবিতে দেখা যাবে বুবলীকে। শিগগিরই শুরু হবে শুটিং।

সম্প্রতি নির্মাতা বুবলী ও সিনেমাটির প্রযোজকের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবি থেকেই চর্চা শুরু। এবার বিষয়টি খোলাসা করলেন বুবলী।

 

শবনম বুবলী গণমাধ্যমকে বলেন, “কিছু জায়গায় আমার নতুন সিনেমা ‘নীল টিপ’-এর নাম শোনা যাচ্ছে।

বিষয়টি সঠিক নয়। আমার নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এক বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প, পরিকল্পনা ও শুটিংয়ের সময়সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র। এর বেশি কিছু না।
তবে গল্পটা আমার দারুণ লেগেছে। সব কিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে জানাব।”

 

এদিকে মেহেদি বলেন, ‘বুবলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।’

বুবলীর হাতে থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে সিয়াম আহমেদের কামব্যাক সিনেমা ‘জংলি’, দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় রোশানের বিপরীতে ‘তুমি যেখানে আমি সেখানে’, কলকাতার ছবি ‘ফ্ল্যাশব্যাক’। এবার নতুন ছবির শুটিংয়ে যোগ দেওয়ার পালা।