NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আত্মহত্যা করলেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা!


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৪ এএম

আত্মহত্যা করলেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা!

নিজের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরার মৃত্যুদেহ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মালাইকা অরোররা বাবার নিথর দেহ উদ্ধার করা হয়। নিজের বাড়ির ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই অনুমান করছে পুলিশ। কিন্তু এখনও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

কেন এই ভাবে আত্মহত্যা করলেন মালাইকার বাবা সেই বিষয় অবশ্য এখনও কিছু জানতে পারেনি পুলিশ।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাড়ির ষষ্ঠ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছিণন অনিল। মুম্বাইয়ের বান্দ্রায় ঘটেছে এ ঘটনা। ঘটনাস্থলে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা হাজির হয়েছেন।

আর পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শোনা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা। 

 

5
বাবা-মায়ের সঙ্গে মালাইকা-অমৃতা দুই বোন

এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশের সঙ্গে আরবাজকে কথা বলতেও দেখা যায়।

সকাল সকাল এই খবর আসায় হইচই পড়ে গিয়েছে বলিউডে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে  মৃত্যুরহস্য উদঘাটনে কথা বলছে তারা।

 

২০২২ সালে এক সাক্ষাৎকারে শৈশব সম্পর্কে কথা বলেছিলেন মালাইকা।

ওই সময় ক্যারিয়ারের শুরুর দিকে কীভাবে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন, তাও জানিয়েছেন। স্মৃতিচারণ করে জানিয়েছিলেন, যখন মাত্র ১১ বছর বয়স, তখন মা জয়েস পলিকার্প ও বাবা অনিলের বিয়েবিচ্ছেদ হয়। এরপর ছয় বছরের বোন অমৃতাকে নিয়ে মায়ের সঙ্গে চেম্বুরে চলে যান। অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মা-বাবার বিচ্ছেদ আমাকে একটি নতুন এবং অনন্য লেন্সের মাধ্যমে অমার মাকে পর্যবেক্ষণ করতে সহায়তা করেছিল। সেই প্রাথমিক শিক্ষাই আমার জীবন ও পেশার যাত্রা। আমি স্বাধীনচেতা, নিজের স্বাধীনতাকে মূল্য দেই এবং নিজের মতো করে জীবন পরিচালনা করি।