NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ নারীদল


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৪ পিএম

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ নারীদল

বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেতে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। দ্বিতীয় ওয়ানডেতেও বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে। আর তাতে শ্রীলঙ্কা সফর জয় দিয়ে শুরু করেছে রাবেয়া খানের দল।

 

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা আজ ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ ওয়ানডের হলেও ‍বৃষ্টির বাধায় ২০ ওভারের হয়েছে। ১১৪ রানের  লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ব্যক্তিগত ১ রানের সময় রান আউটে কাটা পড়েন ওপেনার শামীমা সুলতানা।

তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের দুর্দান্ত জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। তবে ৩ রানের আক্ষেপ থেকে গেছে দিলারার। ২ ছক্কা ও ৩ চারের ইনিংসটি যে ৪৭ রানে থেমে গেছে তার।

 

সঙ্গীকে হারানো মুর্শিদাও দ্রুত আউট হয়ে যান।

দলীয় ৮২ রানের সময় ৩০ রানে আউট হন বাঁহাতি ব্যাটার। জয়ের বাকি কাজটুকু সেরেছেন নিগার সুলতানা জ্যোতি ও রিতু মণি। ৪ চারে ২৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি। অন্যদিকে ১১ রানের অপরাজিত ইনিংস খেলেন রিতু। 

 

এর আগে অবশ্য নিয়ন্ত্রিত বোলিং করে ব্যাটারদের কাজটা সহজ করে দিয়েছেন বাংলাদেশি বোলাররা।

বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রাবেয়া ও ফাহিমা খাতুন। দুজনে ২টি করে উইকেট নিয়েছেন। বোলিংয়েও ছিলেন বেশ কৃপণ। ফাহিমার ১০ রানের বিপরীতে ১৮ রান খরচ করেন রাবেয়া। তাদেরকে যোগ্য সঙ্গ দিয়েছেন অন্য বোলাররাও।

 

শ্রীলঙ্কা শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১১৩ রান করতে পারে অধিনায়ক সাথিয়া সন্দিপানির ৩৬ রানের সৌজন্য। অধিনায়কের ইনিংসটি ছাড়া দুটি বিশোর্ধ্বো ইনিংস খেলেছেন পিউমি উথশালা (২২) ও মালশা শেহনি (২৫)। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে আগামী বৃহস্পতিবার।