NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে ভোটের আগে আলোচনায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ইস্যু


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৪ পিএম

যুক্তরাষ্ট্রে ভোটের আগে আলোচনায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ইস্যু

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহারের সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় বাইডেন প্রশাসনের সমালোচনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন ব্যক্তিদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে বাইডেন প্রশাসন। ২০২১ সালের ১৬ আগস্ট এই নির্দেশ দেওয়া হয়েছিল।

আফগানিস্তান ও ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগেও ব্যর্থ হয়েছে প্রশাসন। এ ছাড়া আফগান নাগরিকদের দেশ ছাড়ার কাগজপত্র প্রস্তুত করার বিষয়টিও ঠিকমতো করা হয়নি বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়।

 

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির রিপাবলিকান চেয়ার মাইকেল ম্যাকলের নেতৃত্বে তিন বছর ধরে তদন্ত শেষে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত মাসে একটি প্রচারণা ভিডিও তৈরি করেছেন। এতে দেখা যায়, তিনি আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে ভিডিওটি ধারণ করেছেন। সেখানে সেনা প্রত্যাহারের ঘটনার সময় নিহত সেনাদের সমাহিত করা হয়েছিল।

 

আরো পড়ুন

কবরস্থানে ট্রাম্পের সফর রাজনৈতিক স্টান্ট : কমলা হ্যারিস

কবরস্থানে ট্রাম্পের সফর রাজনৈতিক স্টান্ট : কমলা হ্যারিস

 

২০২১ সালের ২৬ আগস্ট মার্কিন ও আফগান নাগরিকদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার সময় কাবুল বিমানবন্দরের অ্যাবি গেট এলাকায় আত্মঘাতী হামলা হলে ১৩ জন মার্কিন নাগরিক মারা যান। এই ঘটনার জন্য বাইডেন ও কমলা হ্যারিসকে দায়ী করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ কমলা হ্যারিস।

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার সাত মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ওই ঘটনা ঘটেছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তানে অভিযান শুরু করেছিল।

প্রায় আট লাখ মার্কিন সেনা এতে অংশ নেন। মারা যান দুই হাজার ২৩৮ জন সেনা, আহত হন প্রায় ২১ হাজার। আর স্বাধীন গবেষকদের মতে, এই সময় এক লাখের বেশি আফগান সেনা ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে।