NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লাইফ সাপোর্টে শিল্পী মুস্তাফা মনোয়ার


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৬ এএম

লাইফ সাপোর্টে শিল্পী মুস্তাফা মনোয়ার

লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশের ‘পাপেটম্যান’ হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি।

পারবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন তিনি। ভুগছিলেন নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছুদিন আগে চিকিৎসার জন্যে মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। সম্প্রতি তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

 

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। এ দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে তার হাত ধরেই। একারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়। ১ সেপ্টেম্বর ছিল তার ৮৯তম জন্মদিন/