NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৩


খবর   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৪ পিএম

ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৩

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪০৩ ডেঙ্গু রোগী। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৫ হাজার ২০৭ জন।

তাদের মধ্যে মারা গেছে ৯৫ জন। এর আগে গত বছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ ৪০ হাজার ৭১১ জন ও মৃত্যু হয়েছিল ৬৯১ জনের।

 

গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৫২ জন ও ঢাকা বিভাগের অন্য জেলায় ৩৬ জন। চট্টগ্রামে ৯২, খুলনায় ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে আটজন ভর্তি হয়েছে।

 

এ নিয়ে দেশের হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৫০৯ জন। এর মধ্যে ঢাকায় ৮৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তদের ৪২.৯৫ শতাংশ ঢাকা মহানগর ও ৫৭.০৫ শতাংশ ঢাকার বাইরের। মৃতদের মধ্যে ৭০ শতাংশ ঢাকা ও ৩০ শতাংশ ঢাকার বাইরে।

 

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮.৭ শতাংশ নারী ও ৬১.৩ শতাংশ পুরুষ। মৃতদের মধ্যে ৫৪.২ শতাংশ নারী ও ৪৫.৮ শতাংশ পুরুষ।

দেশে প্রথম ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। গেল বছর আক্রান্ত হয়েছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

 

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, ওই বছর ভর্তি হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।