NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

পতিত স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা নিন : নুরুল হক


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ পিএম

পতিত স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা নিন : নুরুল হক

ণ অধিকার পরিষদের সভাপতি (একাংশ) ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ছাত্র-জনতার অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত-বিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র-জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে পতন হলো, তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়।

জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে।

 

তিনি আরো বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজিবাজারসহ সারা দেশ দখল করেছিল। তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। তাদের জায়গা এখানে হবে না।

 

নুর বলেন, ‘যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা চালাব। এক স্বৈরাচারকে হটিয়েছি, আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’

এ সময় ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমান, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।