NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না শান্ত


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১১ এএম

সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না শান্ত

সিরিজ শুরুর আগেই নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, এবার পাকিস্তানে বিশেষ কিছু করতে চায় তারা। প্রথম টেস্টের ১০ উইকেটের জয়ে তা করে দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে কখনো জয় না পাওয়ার আক্ষেপ রাওয়ালপিন্ডিতে ফুরায় বাংলাদেশ।

ম্যাচ জিতেই ক্ষান্ত হননি শান্তরা আজ সিরিজ জিতেছেন।

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়েছেন শান্ত-মুশফিকুর রহিমরা। কিন্তু ইতিহাস গড়া সিরিজ নিয়ে অনুভূতি জানাতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন শান্ত। পুরস্কার মঞ্চে গিয়ে বাংলাদেশের অধিনায়ক জানান, অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।

 

দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় পাওয়ার পর শান্ত বলেছেন,‘জয়ের অর্থ অনেক কিছু।

কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যি খুশি হয়েছি। আমরা এখানে জয় পেতে উন্মুখ ছিলাম। এভাবে জয় পাওয়াতে খুশি হয়েছি।
প্রত্যেকে নিজেদের কাজটা দারুণভাবে করেছে।’

 

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ-নাহিদ রানাদের প্রশংসা করে শান্ত বলেছেন,‘আমাদের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে আমি সত্যি অভিভূত। তাদের অবিশ্বাস্য বোলিংয়েই আমরা জয় পেয়েছি। প্রত্যেকে নিজেদের নিয়ে সৎ ছিল এবং জয়ের ব্যাপারে উন্মুখ ছিল।

আশা করি তারা এটা চালিয়ে যাবে।’