NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

জাতিসংঘে অপ্রয়োজনীয় প্রতিনিধিদল নিয়ে যাবেন না প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১০ পিএম

জাতিসংঘে অপ্রয়োজনীয় প্রতিনিধিদল নিয়ে যাবেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাদের কাজ আছে শুধুমাত্র তাদের একটি ছোট বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

তিনি বলেন, মোটামুটি একটা ছোট প্রতিনিধিদল যাবে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাবো না। তিনি যত কত সময়ে সেখান থেকে কাজ শেষ করতে পারবেন সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চূড়ান্ত সংখ্যাটা এখন আমি বলতে পারবো না। এটা এখনও ছুড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধিদল যাবে, খুব বড় না। একেবারে ফাংশানাল যাদের প্রয়োজন আছে। সাধারণত যাদের কাজ আছে শুধু তারাই যাবে।

 

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে নিউইয়র্ক।