NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত : ইরানের চূড়ান্ত তদন্তে যা জানা গেল


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৪১ পিএম

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত : ইরানের চূড়ান্ত তদন্তে যা জানা গেল

ইরানে গত মে মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। সেই ঘটনার চূড়ান্ত তদন্তে দেখা গেছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্তকারী সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে।

৬৩ বছর বয়সী রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের উত্তরাঞ্চলে একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল।

এতে প্রেসিডেন্ট ও অন্য সাতজন নিহত হন, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানও ছিলেন। এরপর দেশটিতে দ্রুত নির্বাচনের আয়োজন করা হয়।

 


 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি অনুসারে, হেলিকপ্টার দুর্ঘটনার বিভিন্ন দিক ও কারণ অনুসন্ধানকারী বিশেষ বোর্ড বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার প্রধান কারণ ছিল ‘বসন্তকালে অঞ্চলটির জটিল আবহাওয়াগত ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতি।’

বোর্ডের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘ঘন ও উঠতি কুয়াশার হঠাৎ আবির্ভাব’ পাহাড়ে হেলিকপ্টারের সংঘর্ষের কারণ হয়েছিল।

 

ইরানের সেনাবাহিনীও মে মাসে বলেছিল, তারা এই দুর্ঘটনায় কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পায়নি।

 

এর আগে আগস্টে বার্তা সংস্থা ফারস ১৯ মে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ হিসেবে খারাপ আবহাওয়া এবং নিরাপত্তা প্রোটোকল না মেনে অতিরিক্ত দুই যাত্রী বহনকে উল্লেখ করেছিল। কিন্তু ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত এই তথ্য প্রত্যাখ্যান করে বলেছিল, ‘নিরাপত্তা প্রটোকলের বিরুদ্ধে যেয়ে হেলিকপ্টারে দুজনের উপস্থিতির বিষয়ে ফারসের খবরে যা উল্লেখ করা হয়েছে...তা সম্পূর্ণ মিথ্যা।’