NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ : রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৬ পিএম

শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ : রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি গতকাল শনিবার রয়টার্স টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তাই তাঁকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া.কম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা...প্রশ্ন আসে যে (তাঁর বিরুদ্ধে) অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। (কিন্তু) যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে তাঁকে ফেরত চাইতে হবে।

 

তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে যদি ফেরত চাওয়া হয় তাহলে ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’

নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারো সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই।

লক্ষ্য হলো, একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা।’

 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এর পর থেকে শেখ হাসিনা ও সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে বহু মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাও রয়েছে।