NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পুরুষরা আইন বানালে নারীরা নিরাপদ নয় : রাইমা সেন


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫২ পিএম

পুরুষরা আইন বানালে নারীরা নিরাপদ নয় : রাইমা সেন

আর জি কর-কাণ্ডে প্রতিবাদে মুখর গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। আর জি কর-কাণ্ডের ঘটনার পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়।

যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের।

 

এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। প্রসঙ্গটি নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী রাইমা সেন।

তিনি জানান, কখনো এ রকম অভিজ্ঞতার মুখোমুখি হননি।

তবে এসবের প্রতিকার চাইলেন জোরালো ভাষায়।

 

রাইমা বলেন, ‘নারীদের সুরক্ষায় কঠোর আইন জরুরি। ভারতে হ্যাশট্যাগ মিটু আন্দোলন হয়েছে বটে। কিন্তু কার্যকরী কিছুই হয়নি।

সবখানে যৌন হয়রানি হচ্ছে। ভারতে নারীদের সুরক্ষা তখনই হবে, যখন নারীরা আইন প্রণয়ন করবে। যত দিন পুরুষ আইন বানাবে, তত দিন নারী নিরাপদ নয়। এ কাজে মেধাবী নারী আইনজীবী ও বুদ্ধিজীবী প্রয়োজন, যাঁরা কার্যকরী আইন প্রণয়ন করবেন।’