NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরানে পুলিশি হেফাজতে বন্দির মৃত্যু : কমান্ডার বরখাস্ত


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৯ এএম

ইরানে পুলিশি হেফাজতে বন্দির মৃত্যু : কমান্ডার বরখাস্ত

ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানের একটি শহরের পুলিশ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। পুলিশি হেফাজতে এক বন্দির মৃত্যুর পর এ পদক্ষেপ নেওয়া হলো। রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে।

সরকারি বার্তা সংস্থা ইরনা প্রকাশির এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, লাহিজান শহরে মারামারিতে জড়িত থাকায় ২২ জুলাই মোহাম্মদ মীর মুসাভিকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছিল।

 

পুলিশ বলেছে, কর্মীদের আচরণ ও ব্যবহারের অপর্যাপ্ত তদারকির কারণে পুলিশ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জটিল, তাই মোহাম্মদ মীর মুসাভির মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিক্যাল পরীক্ষকের চূড়ান্ত প্রতিবেদনের ওপর নির্ভর করবে।

এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত স্টেশন কমান্ডার ও বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। পাশাপাশি বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আইন প্রয়োগকারী কিছু কর্মকর্তার আচরণ পুলিশের পেশাদার নীতির বিরুদ্ধে ছিল এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাই তাদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’

 

নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও বুধবার বলেছিল, মীর মুসাভি ‘আটককেন্দ্রে নির্যাতনের কারণে নিহত হয়েছেন’। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরে বৃহস্পতিবার মামলার তদন্তের নির্দেশ দেন।

ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বরখাস্তের ঘটনা বিরল।

এর আগে ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়েছিল। ২২ বছর বয়সী এই ইরানি কুর্দি নারী তেহরানে নারীদের জন্য দেশটির কঠোর পোষাক নীতি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তার মৃত্যুর পর কয়েক মাস ধরে দেশব্যাপী বিক্ষোভ চলে।