NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৪২ পিএম

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত

 

 

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। তখন গুলিতে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।  

বুধবার (২৭ জুলাই) উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়। আজ বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। 

নিহত শিশু মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ভাংবাড়ি কেন্দ্রে আসেন তার মা। ভোটের ফলাফল নিয়ে মেম্বার প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহত হয়েছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।