NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সাফজয়ীদের সংবর্ধনা দেবে অন্তর্বর্তীকালীন সরকার


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৪, ০৬:৪৪ এএম

সাফজয়ীদের সংবর্ধনা দেবে অন্তর্বর্তীকালীন সরকার

নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশকে সাফল্য এনে দেওয়ায় মিরাজুল ইসলাম-রাব্বী হোসেন রাহুলদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমাদের খেলার অঙ্গন থেকে দুটি ভালো খবর এসেছে।

একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন ২০২৪, এটা তো বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত যে েআমরা তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করব।’

 

রাওয়ালপিন্ডি টেস্টের জয়টি পাকিস্তানের মাটিতে সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশ ঐতিহাসিক জয় পাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার পুরো দলকে অভিনন্দন জানিয়েছে বলে জানান রিজওয়ানা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেছেন, ‘দ্বিতীয়টি হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়েছে। আমরা মনে করছি খেলোয়াড়দের মধ্যে এই যে একটা উদ্যোম এসেছে, এটাকে ধরে রাখার জন্য তাদের অভিনন্দন জানানো দরকার। সে জন্য আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সব খেলোয়াড়, কোচ এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি।’

 

সাফ চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব অন্য সব পর্যায়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও বাকি ছিল অনূর্ধ্ব-২০ শিরোপা।

গতকাল স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে সেই চক্র পূরণ করেছে বাংলাদেশ।