NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফেদেরারের রেকর্ড স্পর্শ করলেন জোকোভিচ


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৪, ১১:৪৬ পিএম

ফেদেরারের রেকর্ড স্পর্শ করলেন জোকোভিচ

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করার সুযোগ যে পাচ্ছেন নোভাক জোকোভিচ তা জানাই ছিল। সুইস কিংবদন্তির পাশে বসার জন্য প্রয়োজন ছিল শুধু জয়। ২ ঘণ্টা ৭ মিনিট সময় নিয়ে প্রথম রাউন্ডের প্রতিপক্ষ রাদু আলবোতকে হারিয়ে সেই জয়ও পেয়েছেন সার্বিয়ান তারকা।

বছরের শেষ গ্র্যান্ড স্লামে এখন দুজনের জয় পাওয়ার ম্যাচের সংখ্যা ৮৯।

ফেদেরার-জোকোভিচের উপরে শুধু জিমি কনর্স আছেন। যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ৯৮ ম্যাচ জিতেছেন। টুর্নামেন্টে ফেদেরারকে ছাড়িয়ে কনর্সের কাছাকাছি থাকার সুযোগ পাচ্ছেন রেকর্ড সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামজয়ী তারকা।

 

এতে করে জয় দিয়েই ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের অভিযান শুরু করলেন প্যারিস অলিম্পিকে সোনা জয়ী জোকোভিচ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ১৩৮ নম্বর আলবোতকে সরাসরি ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ লাসলো দিয়েরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের জয়ের দিন দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেয়েছেন ক্যাসপার রুড, টেলর ফ্রিটজ, আলেক্সজেন্ডার জভেরেভরা। অন্যদিকে মেয়েদের বিভাগে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন আরিয়ানা সাবলেঙ্কার সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফ।