NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ছাত্র হত্যা : মোহাম্মদপুরে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৪, ০১:৪৬ পিএম

ছাত্র হত্যা : মোহাম্মদপুরে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. মাহাবুবের রহমান।

 

রোববার (২৫ আগস্ট) রাতে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি। 

মামলায় অন‍্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকার ১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল লাল মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তেজগাঁও জোনের সাবেক উপ পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, মোহাম্মদপুর জোনের সাবেক এডিসি রওশানুল হক সৈকত, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) শহিদুল হক, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, মোহাম্মদপুর থানার সাবেক ওসি মাহফুজুল হক ভূঁইয়া, মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত)মো. তোফাজ্জল হোসেন ও উপ-পরিদর্শক (এস আই) মো শাহরিয়ার আলমসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

 

গুলিতে নিহত শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত

 

 

নিহতের বাবা জানান, গত ১৯ জুলাই আনুমানিক বিকেল ৩টা ৩৭ মিনিটে নূরজাহান রোডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সামনে গুলি করে হত‍্যা করে আমার ছেলেকে। এই ঘটনায় আমি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (মামলা নং-২০) দায়ের করি। আমি আমার ছেলেকে হত‍্যার বিচার সঠিক বিচার চাই।