NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আর্তনাদ


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৫ পিএম

নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আর্তনাদ

‘আমার একমাত্র মেয়ে লামিয়া খাতুন (১৪) বাড়ি থেকে প্রায় এক মাস আগে বেরিয়েছে অথচ এখনো ফিরে আসেনি। মানসিক ভারসাম্যহীন মেয়েটি কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে, তা-ও জানি না।’

যশোরের অভয়নগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া লামিয়া খাতুনের মা রুমিছা বেগম এভাবেই কথাগুলো বলছিলেন আর আর্তনাদ করছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, আকিজ জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

আর ওই মিলের পেছনে পৌরসভার বাইপাস সড়কসংলগ্ন দুর্গাপুর গ্রামে জহুর সরদারের বাড়িতে ভাড়া থাকেন। গত ১ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একমাত্র মেয়ে লামিয়া খাতুন (মানসিক ভারসাম্যহীন) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

 

তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় মেয়ের পরনে ছিল কুসুম রঙের জামা, পায়জামা, ওড়না। পায়ে ছিল গোলাপি রঙের স্যান্ডেল।

তার গায়ের রং ফরসা, কম কথা বলে, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, মাথায় চুল ছিল না (টাক), মুখমণ্ডল লম্বাটে। 

 

এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত লিখিত অভিযোগ করা হয়েছে। সন্ধান পেলে যোগাযোগ করুন : রুমিছা বেগম, ০১৭৩৮-৯৬০০১২ অথবা নিকটস্থ থানায় হস্তান্তর করার অনুরোধ করা হয়েছে।