NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কোনো ক্লাবেই নেই জামাল


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:২৬ পিএম

কোনো ক্লাবেই নেই জামাল

নাটকীয়তার মধ্য দিয়েই গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুমের দলবদল। দশটি ক্লাব সম্পন্ন করেছে দলবদলের কার্যক্রম। কিন্তু কোনো ক্লাবের খেলোয়াড় তালিকায় নেই জামাল ভুঁইয়ার নাম। সেক্ষেত্রে এ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে দেখা যাবে না জাতীয় দলের অধিনায়ককে।

 

গত মৌসুমের দ্বিতীয় পর্বে আবাহনীর হয়ে খেলেছিলেন জামাল। এ মৌসুমেও তার আকাশি-নীল জার্সিতেই থেকে যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আবাহনী তাকে রাখেনি। দলবদলের শেষ দিকে এসে ব্রাদার্স ইউনিয়নও চেয়েছিল জামালকে কিন্তু শেষ পর্যন্ত আর্থিক বনিবনা না হওয়ায় ব্রাদার্সও তাকে নিতে পারেনি। 

এখন তাহলে কোথায় খেলবেন জামাল? এ ব্যাপারে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

 

 

রাজনৈতিক পট পরিবর্তনে আবাহনীর দল গড়া নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত তারা বিদেশি ছাড়া দল গড়েছে। দলবদলের শেষ দিনে ৩২ জন খেলোয়াড়ের তালিকা জমা দিয়েছে ক্লাবটি। একদম শেষ মুহূর্তে দলবদল সেরেছে চট্টগ্রাম আবাহনী ও নবাগত ওয়ান্ডারার্স ক্লাব।

এর আগে বসুন্ধরা কিংস, মোহামেডানসহ ফর্টিস এফসি, রহমতগঞ্জ, পুলিশ এফসি, ফকিরেরপুল দলবদল সম্পন্ন করে।