NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

হারুন ও আরাফাতকে নিয়ে সিনেমা, অভিনয় করবেন হিরো আলম


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ১২:২১ এএম

হারুন ও আরাফাতকে নিয়ে সিনেমা, অভিনয় করবেন হিরো আলম

৫ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতদের পর আস্তে আস্তে বেড়িয়ে আসছে তাদের দূর্ণীতি আর খুনের কথা। ক্ষমতায় টিকে থাকতে ব্যবহার করা হতো পুলিশ বাহিনীসহ নানারকম উপায়। সেই সময়ে আলোচিত ছিল ডিবি পুলিশ প্রধান হারুণ অর রশীদ। এবার তাকে নির্মিত হচ্ছে সিনেমা।

‘মাস্তান হারুন’। তবে এই চরিত্রে কে অভিনয় করবেন সেটা জানা যায়নি। কিন্তু ছবিটিতে নায়ক চরিত্রে দেখা যাবে আলোচিত ইউটিউবার হিরো আলমকে। আজ কালের কন্ঠকে এমন তথ্য দিয়েছেন তিনি।
ছবিটি পরিচালনা করবেন ইভান মল্লিক।

 

এছাড়া ঢাকার একটি আসতে হিরো আলমের প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন হিরো আলম। ছবিটির নাম ‘আরফাতের চার বউ’। এই ছবিতেও নায়ক হিসেবে অভিনয় করবেন হিরো আলম।

এটি পরিচালনা করবেন শাওন আশরাফ।

 

হিরো আলম কালের কন্ঠকে বলেন, আমরা এরইমধ্যে ছবি দুটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। ছবি দুটি প্রযোজনা করবেন জেনিফা চৌধুরী। এরমধ্যে মাস্তান হারুন ছবিটি পুরোপুরি অ্যাকশন সিনেমা। এখানে সবাই ডিবি হারুনের অত্যাচার জুলুমের বিষয়ে জানতে পারবেন।

 

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই সিনেমা দুটির শুটিং শুরু করবেন তারা।