NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ছাবা’র টিজারে প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ১২:২০ এএম

ছাবা’র টিজারে প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল

ভারতীয় ঐতিহাসিক বীর যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ছাবা।’ এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। সোমবার (১৯ আগস্ট) সিনেমাটির প্রথম টিজার প্রকাশ্যে আসে। আর টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন ভিকি।

 

ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ সম্প্রতি বক্স অফিসে সাফল্য পেয়েছে। ১০০ কোটি আয় তুলে নিয়েছে সিনেমাটি। এরইমধ্যে এলো তার নতুন সিনেমার টিজার। মারাঠা সাম্রাজ্যের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছাবা’তে ভিকির অভিনয় আর লুক দেখে সন্তুষ্ট ভক্ত অনুরাগীরা।

টিজার দেখার পর থেকে সবার মুখে মুখে ভিকির প্রশংসা।  

 

সোমবার ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। সেখানে ছাবায় তার লুক প্রকাশ্যে এসেছে। তার শেয়ার করা পোস্টারে দেখানো হয়েছে যে সোমবার সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে ভিকি লেখেন, ‘অটুট, অজেয়। একটি সাম্রাজ্যকে রক্ষা করার সাহস ‘ছাবা’। আজ এর টিজার মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৬ ডিসেম্বর।’

 

এদিকে টিজার প্রকাশের পর থেকেই দর্শকরা প্রশংসা করছে ভিকির।

কেউ বলছেন, একদম পারফেক্ট কাস্টিং হয়েছে। এই চরিত্রে ভিকিই উপযুক্ত। কেউ বা বলছেন বক্স অফিসে নতুন রেকর্ড করতে যাচ্ছেন ভিকি।

 

লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ছাবা’ ভারতীয় যোদ্ধা-রাজা ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং দিব্যা দত্ত। এছাড়া সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে।