NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জার্মানিতে রেকর্ডসংখ্যক পুলিশের ওপর হামলা


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৫:১৮ এএম

জার্মানিতে রেকর্ডসংখ্যক পুলিশের ওপর হামলা

২০২৩ সালে জার্মানিতে দুই হাজার ৯৭৯ জন পুলিশ সদস্যর ওপর হামলা হয়েছে। ২০০১ সালে এসংক্রান্ত তথ্য প্রকাশ শুরুর পর এটিই সর্বোচ্চ সংখ্যা। গত বছরের জানুয়ারিতে ল্যুটসেরাট গ্রামে সংঘর্ষের ঘটনায় ১৪৫ জন পুলিশ সদস্য আহত হন।

একটি কয়লাখনি সম্প্রসারণ করতে চাওয়ায় ল্যুটসেরাট গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল।

এই ঘটনা ঠেকাতে পরিবেশকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ওই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল।

 

জার্মান ফেডারেল পুলিশ সোমবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, হামলার কারণে গত বছর ৭৯৩ জন পুলিশ আহত হয়েছেন। এর মধ্যে ৮৮ জন সদস্য পরবর্তীতে দায়িত্ব পালনে সক্ষম ছিলেন না।

 

টহল, তদন্তকাজ ও আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হওয়া ব্যক্তিদের তাদের দেশে ফেরত পাঠানোর সময় পুলিশের ওপর বেশি হামলা হয়েছে। এ ছাড়া রেল চলাচলে নিরাপত্তা দেওয়া ও ফুটবল ম্যাচ চলার সময়ও হামলা হয়েছে।

হামলাকারীদের ৭৮ শতাংশ পুরুষ ছিলেন। আর প্রায় অর্ধেক হামলাকারী ঘটনার সময় মদ্যপ ছিলেন।

অনেক হামলাকারীকে পুলিশ আগে থেকেই চিনতো। এক-চতুর্থাংশ হামলাকারী আগেও অপরাধে জড়িত ছিলেন।