NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মালেয়শিয়ায় যাচ্ছে ‘তুফান’


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:১০ পিএম

মালেয়শিয়ায় যাচ্ছে ‘তুফান’

গেল ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমাটি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন চলচ্চিত্র তারকা শাকিব খান। দেশের মুক্তির পর আলোচনাও হয়েছিল সিনেমাটি নিয়ে। দর্শকের পছন্দের তালিকায় ছিল সিনেমাটি।

মুক্তি পেয়েছিল দেশে বিদেশে। বলা যায়, তুফান দেশের গণ্ডি পেরিয়ে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ডস, ইইউই, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিঙ্গাপুরে। তুফানের আন্তর্জাতিক শুভমুক্তি অগ্র যাত্রা এখনো চলমান। এবার তুফান মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়।
সেন্সর জটিলতার কারণে দুইবার ডেট চেঞ্জ হওয়ার পরে আজ সেন্সর সার্টিফিকেট হাতে পায় মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কম্পানি জেটিজি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল জানিয়েছেন তুফান আসছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলা ভাষাভাষীর জন্য, দেখা হবে সবার সঙ্গে সিনেমা হলে ২৩ আগস্ট ২০২৪ থেকে পুরো মালয়েশিয়াজুড়ে তুফান ঝড় উঠবে। সবাইকে সিনেমা হলে এসে সিনেমা দেখার আমন্ত্রণ জানান তিনি।

 

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিঃ এর প্রযোজনায়, রাফির পরিচালনা ছবিটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরীসহ অনেকেই।