NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

অর্ধযুগ পর দেশে ফিরছেন শফিক রেহমান


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৪, ০৪:৩০ পিএম

অর্ধযুগ পর দেশে ফিরছেন শফিক রেহমান

ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার দেশে ফেরাকে উদযাপন করতে গঠিত হয়েছে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’।

বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবর্তক, গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য লড়াকু এই কিংবদন্তি সাংবাদিক তার চিন্তা ও লেখার জন্য বর্তমান সময়েও দেশান্তরী হন।

 

সাপ্তাহিক যায়যায়দিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শফিক রেহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি রবিবার দুপুর ১২টায় ঢাকায় পৌঁছবে বলেও জানানো হয়েছে।

লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে শনিবার (১৭ আগস্ট) ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির’ পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, সাবেক তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাত বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল।

মামলাটিতে ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দেন।

 

এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেন পুলিশের এক কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যান।