NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো রাজপাল যাদবের


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৪, ০৫:২২ পিএম

সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো রাজপাল যাদবের

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবের সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সিনেমা বানানোর জন্য ব্যাঙ্ক থেকে ১১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন রাজপাল। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি তিনি। আর তারপরই তার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়।

 

ভারতীয় প্রতিবেদন অনুসারে, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তর প্রদেশের শাজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেলেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। অভিযোগ, তিনি এই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সেটা আর মেটাননি। একটি সিনেমা বানানোর জন্য তিনি ব্যাঙ্ক থেকে ৩ কোটি টাকা ধার নেন। কিন্তু সেই ঋণ শোধ করতে পারেননি।

 

জানা যাচ্ছে, রাজপাল যাদব একটি প্রোডাকশন হাউজ বানিয়েছেন। সেটার নাম দিয়েছেন শ্রী নড়ং গোদাবরী এন্টারটেইনমেন্ট লিমিটেড। তার বাবা মায়ের নামে থাকা এই সম্পত্তির কাগজ মর্গ রেখে ব্যাঙ্কে থেকে তিনি টাকা নেন। তার প্রযোজনা সংস্থাটি তার স্ত্রীর নামে বলেই জানা গেছে।

তারা এই প্রযোজনা সংস্থার হয়ে একটি সিনেমা বানান যেখানে রাজপাল যাদব এবং ওম পুরীকে দেখা গিয়েছিল। সঙ্গে শাজাহানপুরের স্থানীয় অভিনেতারা ছিলেন। কিন্তু তিনি এই সিনেমা বানানোর জন্য যে ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সেটা শোধ করতে পারেননি যা পরবর্তীতে সুদে আসলে ১১ কোটি টাকায় পৌঁছে গেছে।

 

এরপর গত ৮ আগস্ট স্থানীয় পুলিশকে না জানিয়েই সেন্ট্রাল ব্যাঙ্কের পক্ষ থেকে তার এই বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি বা বাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে এমন কিছুও জানানো হয়নি।