NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

অস্ট্রেলিয়ায় প্রিমিয়ার হবে বাংলাদেশি ছবির


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৬:৫৮ পিএম

অস্ট্রেলিয়ায় প্রিমিয়ার হবে বাংলাদেশি ছবির

ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশে। অভিনয়শিল্পী থেকে পরিচালক-প্রযোজক সবাই বাংলাদেশি। এবার এই সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ছবিটির নাম  ‘মাথার ভেতর আপেলগাছ’।

জানা গেছে, এটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে র (আইএফএফএম) অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ছবিটি। যাতে ছবিটির প্রথম প্রদর্শনী হচ্ছে আগামী ২১ আগস্ট।

 

মোহাম্মদ ফজলে রাব্বি মৃধা পরিচালিত ছবিটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।

 

এতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, জয়িতা মহলানবিশ, এ কে আজাদ সেতু, সোহাগ মৃধা প্রমুখ। ছবির অন্যান্য কলাকুশলীর মধ্যে উল্লেখযোগ্য হলেন চিত্রগ্রাহক মনিরুল ইসলাম এবং দিব্য সমদ্দার, সংগীত এবং সাউন্ড ডিজাইন রাশিদ শরীফ শোয়েব এবং সম্পাদনায় মেহেদী হাসান খান সম্রাট।

ফজলে রাব্বী মৃধার এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি। ছবির অন্যতম প্রযোজক আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘পাঁচ বছরের বেশি সময়ের একটা পথচলা এই ছবির সঙ্গে।

অবশেষে বড় পর্দায় দেখবে বিশ্ব। আমার টিমের প্রত্যেক সদস্যকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা। সম্পূর্ণ স্বাধীন প্রচেষ্টায় নির্মিত এই ছবি আমার নিজের অসম্ভব প্রিয়।’ 

 

ছবিটির প্রযোজনায় আছে গুপী বাঘা প্রডাকশনস লিমিটেড এবং ভিউজ অ্যান্ড ভিশনস। ছবিটির আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন করছে স্ক্রিনস্কোপ।