NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘ইমার্জেন্সি’র ট্রেলারে প্রশংসা কুড়ালেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৪, ০৮:২২ এএম

‘ইমার্জেন্সি’র ট্রেলারে প্রশংসা কুড়ালেন কঙ্গনা

সংসদ সদস্য হওয়ার পর প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে সিনেমাটি। আর ট্রেলার মুক্তির পর দর্শকরা পছন্দও করেছে এটি।

সিনেমাটিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।

শুধু লিড অভিনেত্রী নন, কঙ্গনা এই সিনেমার পরিচালক তথা প্রযোজক। ইন্দিরার লুকে আগেই চমকে দিয়েছিলেন কঙ্গনা, সিনেমার ট্রেলারেও কঙ্গনার ওপর থেকে চোখ সরানো দায়। 

 

১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল।

বলা হয়, গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরুকন্যা। সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপালি পর্দায় তুলে আনলেন কঙ্গনা। আর সিনেমাটির ট্রেলারে যার ঝলক দেখা গেছে।

 

ট্রেলারে উঠে এসেছে, রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক, কেমনভাবে ‘বোবা পুতুল’-এর তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন ইন্দিরা।

সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরা টুকরা ঝলকও উঠে এসেছে ট্রেলারে। 

 

এর আগে সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছিল কঙ্গনার নির্বাচনী প্রচারণার কারণে। হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা নির্বাচনে জয়ের পর অভিনেত্রী একটি পোস্টারসহ তার আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন। চলতি বছর ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি।