NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ইভিএম হ্যাক করা কোনোভাবেই সম্ভব নয় : সিইসি


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৮ এএম

ইভিএম হ্যাক করা কোনোভাবেই সম্ভব নয় : সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কোনোভাবেই হ্যাক করা সম্ভব নয়। কারণ এটি স্ট্যান্ড এলোন সিস্টেম। এটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয়।

বুধবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে জাকের পার্টির সঙ্গে ইসির সংলাপে এমন কথা বলেন তিনি। এর আগে, পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সাথে সংলাপে অংশ নেয়।

সংলাপে জাকের পার্টি ইভিএম পদ্ধতিতে কারচুপির অভিযোগ তুলে দলটি ব্লক চেইন টেকনোলজি এবং ই-ভোটিং চালুর প্রস্তাব করেন।

তাদের প্রস্তাবের জবাবে সিইসি বলেন, এখনও ইভিএম ব্যবহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু হ্যাকিংটা সম্ভব নয়। হ্যাকিংটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এটি স্ট্যান্ড এলোন সিস্টেম। এটি ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়। এটাকে বহুভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা করে যাচ্ছি।

তিনি বলেন, বাইরে অনেক কথাই চাউর আছে যে এটা হ্যাকিং হতে পারে বা এটাতে ভোট চুরি হতে পারে। কিন্তু আমরা এ পর্যন্ত সুস্পষ্ট কোনও অ্যাভিডেন্স পাইনি। বিষয়টি কেবল অবহিত করছি। আমরা ইভিএমের ওপর কোনও কাজ করি না। যাতে কোনও অপপ্রয়োগ সম্ভব না হয় সেটা নিশ্চিত করে তারপর ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেব।

তিনি আরো বলেন, আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এটা অর্জন করতে হলে সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য সব দলের সক্রিয় সহায়তা চাই। কারণ নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণ করতে হলে সব পার্টিকে থাকতে হবে। সবাই যদি থাকেন তাহলে নির্বাচনের মাঠে ভারসাম্য সৃষ্টি হয়। তখন আমাদের কাজটি কমে যায়। রাজনৈতিক দলগুলো একটি ভারসাম্য সৃষ্টি করতে পারে।

জাকের পার্টিতে তরুণ নেতৃত্ব থাকার প্রসঙ্গটি উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, তরুণরাই নতুনত্ব সৃষ্টি করতে পারে। কারণ তাদের মেধাটাও তরুণ থাকে। আমাদেরটা কিন্তু অলরেডি বোর হয়ে গেছে। কাজেই তরুণদের উদ্দীপ্ত করতে হবে বলেও জানান তিনি।