NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রেমের প্রস্তাবে সাড়া দিলেন সামান্থা!


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৪, ১২:৫১ পিএম

প্রেমের প্রস্তাবে সাড়া দিলেন সামান্থা!

বিচ্ছেদের পরেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলেন দক্ষিণের জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভক্তদেরও প্রত্যাশা ছিল, আবার এক হবেন এই সাবেক জুটি। তবে সেই আশা আর পূরণ হচ্ছে না। দুজনের পথ স্থায়ীভাবেই আলাদা হয়ে গেল নাগা চৈতন্যের বাগদানের মাধ্যমে।

 

বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে ৮ আগস্ট বাগদান সম্পন্ন করেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের বাগদানের পর থেকেই সামান্থা রুথ প্রভুর ভক্তরা অভিনেত্রীকে নিয়ে ভীষণই চিন্তিত। তারা জানতে চাইছেন সামান্থা কেমন আছে? প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বাগদান নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি সামান্থা। তবে এরইমধ্যে একজন ভক্ত সামান্থা রুথ প্রভুকে বিয়ের প্রস্তাবও দিয়ে বসলেন! আর এমন প্রস্তাবে অবাক হলেও সামান্থার উত্তরে বেশ উপভোগ করছেন তার অনুরাগীরা।

 

সামাজিক মাধ্যমে একজন ইনফ্লুয়েন্সার ভক্ত একটি ভিডিও তৈরি করে সামান্থাকে বিয়ের প্রস্তাব দেন। ভিডিওতে দেখা যায়, সেই ভক্ত তার ব্যাগ গুছিয়ে সামান্থার বাড়িতে যাচ্ছেন। যাতে তিনি প্রস্তাব দিতে পারেন। ভিডিওতে লেখা ছিল, ‘আমি আমার ব্যাগ গুছিয়ে সামান্থার বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছি।

তাকে বলতে যে চিন্তার কোনও দরকার নেই। কারণ, আমি সবসময় তাদের সঙ্গে আছি। আমি বিয়ের জন্য প্রস্তুত। আমাকে মাত্র দু’বছর সময় দিন যাতে আমি উপার্জন শুরু করতে পারি।’ শুধু তাই নয়, হাঁটু গেড়ে বসে সামান্থাকে প্রস্তাবও দেন ওই ভক্ত।

 

এদিকে ভিডিওটি বেশ সাড়া ফেলে সামান্থা ভক্তদের মাঝে। যা নজর এড়ায়নি সামান্থারও। ভিডিওটি দেখার পর সামান্থা লিখেছেন, ‘ব্যাকগ্রাউন্ডে জিম দেখা যাওয়ায় আমি রাজি হয়েছি।’ 

সামান্থার এই মন্তব্য দেখে ভক্তরাও বেশ উপভোগ করেছেন। অভিনেত্রীর হাস্যরসে দারুণ খুশি অনুরাগীরা। কেউ কেউ বলছেন, বিয়েটা তাহলে করে ফেলুন আপনিও!

বর্তমানে সামান্থা তার থ্রিলার সিরিজ ‘সিটাডেল: হানি বানি’র মুক্তি নিয়ে ব্যস্ত। যেখানে বরুণ ধাওয়ানও অভিনয় করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এটি।