NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যে কারণে দেয়াল রঙিন করছেন অভিনেত্রী রুকাইয়া চমক


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৪, ০৮:১৯ পিএম

যে কারণে দেয়াল রঙিন করছেন অভিনেত্রী রুকাইয়া চমক

দেশে ঘটে গেল সরকার পতনের ছাত্র-জনতার আন্দোলন। এই আন্দোলনে এরই মধ্যে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক মাসের বেশি সময় ধরা এই আন্দোলনে শুরু থেকেই তারকারা যোগ দিয়েছেন ছাত্রদের সঙ্গে। উৎসাহিত করেছেন তাদের।

তবে ছাত্রদের বিজয়ের পরও কাজ থেমে নেই। তার নেমে গেছে দেশ গঠনের কাজে। এখানেও উপস্থিতি আছে তারকাদের। আন্দোলনের শুরু থেকেই যুক্ত ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
ছাত্রদের সঙ্গে যেমন রাস্তায় দাঁড়িয়েছেন, তেমনি তাদের খাওয়াদাওয়া ও থাকার ব্যবস্থাও করেছিলেন এই অভিনেত্রী।

 

আন্দোলনে সফল হওয়ার পরও থেমে নেই। রাস্তায় দাঁড়িয়েছেন ট্রাফিক কন্ট্রোল করতে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে দেয়াল রঙিন করছেন এই অভিনেত্রী।

রাজধানীর উত্তরা ও পল্লবীতে নিজের হাতে দেয়ালে আলপনা এঁকেছেন। সেই অনুভূতি জানিয়ে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘নতুন করে জাতি গঠনে একটু  অবদান রাখার চেষ্টা করছি। তবে কাজ করতে গিয়ে দেখলাম আমরা দেশকে যে এত ভালোবাসতাম সেটা আগে জানতাম না। কোটা আন্দোলন কে ধন্যবাদ দিতে হয়। আন্দোলনে নেমে বুঝতে পারলাম আমি আমার দেশকে খুব ভালোবাসি।

 

তিনি আরোও যুক্ত করে বলেন, ‘এটা আসলে আমার দায়িত্ব। সব কিছু যত্ন করে রাখতে হবে আমাদেরই।’

আন্দোলনের আগে আগে বিয়ে করেছেন চমক। বিয়ের পরে বেড়াতেও গিয়েছিলেন। সংসার কেমন চলছে জানতে চাইলে চমক জানান, আন্দোলন করতে গিয়ে সংসার করার সময়ই পাচ্ছেন না।

কথা প্রসঙ্গে জানান, নতুন করে সব কিছু গুছিয়ে নিয়েছেন। অভিনয়ও শুরু করেছেন।