NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ড. ইউনূসকে স্বাগত জানিয়ে যা বললেন অ্যান্থনি ব্লিঙ্কেন


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৪, ১২:১৮ এএম

ড. ইউনূসকে স্বাগত জানিয়ে যা বললেন অ্যান্থনি ব্লিঙ্কেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

শুক্রবার (৯ আগস্ট) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ড. ইউনূসকে স্বাগত জানান।

পোস্টে অ্যান্থনি ব্লিঙ্কেন লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ড. ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

 

একই সঙ্গে বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে বলেও জানান তিনি।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে, ড. ইউনূসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে ওয়াশিংটন বেশ আশাবাদী।

ম্যাথু মিলার বলেন, ‘সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই যুক্তরাষ্ট্র ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’