NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাজ্যে অভিবাসীদের পক্ষে হাজারো মানুষের মিছিল


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৪, ০১:১৮ এএম

যুক্তরাজ্যে অভিবাসীদের পক্ষে হাজারো মানুষের মিছিল

যুক্তরাজ্যে লন্ডন-সহ বিভিন্ন শহরে অভিবাসীদের পক্ষে ও অতি ডানপন্থিদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন হাজারো মানুষ। যুক্তরাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে আরো মিছিলের ডাক দিয়েছে অতি ডানপন্থিরা। তার প্রতিবাদে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। তারা বর্ণবাদ-বিরোধী স্লোগান দেন।

 

মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, লন্ডনে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাছাড়া সম্ভাব্য হামলা সামলাবার জন্য এক হাজার তিনশ বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে 'স্ট্যান্ড বাই' হিসাবে রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তাদের হাতে ছিল পোস্টার, সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও অভিবাসী, শরণার্থী ও যারা আশ্রয় নিতে চান, তাদের স্বাগত জানাবার কথাও বলা হয়েছিল।

 

লন্ডন ছাড়াও বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড, ব্রিস্টলেও প্রচুর মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। লন্ডনের ফিঞ্চলিতে মিছিলে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।লন্ডনের ফিঞ্চলিতে মিছিলে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

মিছিলকে ঘিরে

পূর্ব লন্ডনের একটি অভিবাসন কেন্দ্রর সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন।

সেখানে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে স্লোগান ওঠে। এছাড়াও মানুষ সোচ্চারে বলেন, 'অভিবাসন কোনো অপরাধ নয়', 'অতি ডানপন্থিদের থামানো হোক'। প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, যে দাঙ্গা হয়েছে তা সরকারের অভিবাসন নীতির জন্য নয়, এটা অতি ডানপন্থিদের গুণ্ডামির জন্য হয়েছে।