NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অলিম্পিকে পাকিস্তানের হয়ে ইতিহাস গড়লেন জ্যাভলিন খেলোয়াড়


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৩:৪৯ এএম

অলিম্পিকে পাকিস্তানের হয়ে ইতিহাস গড়লেন জ্যাভলিন খেলোয়াড়

অলিম্পিকে পাকিস্তানের হয়ে কোনো অ্যাথলেট ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেনি। এবার সেই অপেক্ষা ফুরিয়েছেন আরশাদ নাদিম। সেটিও রেকর্ড গড়ে।

প্যারিস অলিম্পিকে গতকাল পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন আরশাদ।

জ্যাভলিন থ্রোতে। অলিম্পিকে রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে। আগের রেকর্ড ছিল ৯০.৫৭ মিটার। ২০০৮ বেইজিং অলিম্পিকে রেকর্ডটি গড়েছিলেন নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেন।

 

টোকিও অলিম্পিকে পঞ্চম হওয়ায় নাদিম এবার সোনা জিততে পেছনে ফেলেছেন ভারতের নীরজ চোপরাকে। টানা দ্বিতীয় অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নেমেছিলেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। তবে ৮৯.৪৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রুপাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। আর ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

 

সর্বোচ্চ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জিতলেও আরো ভালো করার প্রত্যাশা ছিল আরশাদের। সোনা জয়ের পর পাকিস্তানের ২৭ বছর বয়সী অ্যাথলেট বলেছেন,‘আমি আরো ভালো কিছুর (বেশি দূরত্ব) প্রত্যাশা ও আশা করেছিলাম। তবে ৯২.৯৭ মিটারে আমি খুশি। এটি আমাকে সোনা এনে দিয়েছে। সোনা জয়ের কৃতিত্ব আমার কোচকে দিবো।

অলিম্পিকে সেরা হতে তিনি আমাকে সহায়তা করেছেন।’