NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জিব্রাল্টার নিয়ে গান গেয়ে নিষিদ্ধ ইউরোজয়ী দুই ফুটবলার


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৪, ০৬:৫৯ পিএম

জিব্রাল্টার নিয়ে গান গেয়ে নিষিদ্ধ ইউরোজয়ী দুই ফুটবলার

চ্যাম্পিয়ন হওয়ার পর দলের খেলোয়াড়েরা উদ্‌যাপন করবেন এটাই স্বাভাবিক। তবে উদ্‌যাপন যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে শাস্তিটা যেন প্রাপ্য হয়ে দাঁড়ায়। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর তেমনি মাত্রাতিরিক্ত উদ্‌যাপন করে নিষিদ্ধ হয়েছেন আলভারো মোরাতা ও রদ্রি। 

সবশেষ ইউরোয় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো মহাদেশিয় শ্রেষ্ঠত্বে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে রাজধানী মাদ্রিদে সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্‌যাপন করেন খেলোয়াড়েরা। কিন্তু শিরোপা উদ্‌যাপনের সময় বিদ্বেষমূলক গান করেন মোরাতা এবং রদ্রি।

 

স্পেনের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ অধীনস্থ দেশ জিব্রাল্টার। যা ৩০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করে আসছে যুক্তরাজ্য।

সেই অঞ্চলের সার্বভৌত্বে আঘাত করে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করার সময় রদ্রি ও মোরাতা গানের তালে বলতে থাকেন,‘জিব্রাল্টার স্পেনের অংশ’। পরে জিব্রাল্টার ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে অভিযোগ জানায়।

 

যার শাস্তি হিসেবে উয়েফা দুজনকেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। আচরণবিধি এবং ফুটবল চেতনার বহির্ভূত বলেই এই শাস্তি পেয়েছে তারা।

এই নিষেধাজ্ঞার কারণে আগামী ৫ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে খেলতে পারবেন না মোরাতা ও রদ্রি। ইউরো জয়ের পথে দলকে নেতৃত্ব দেন মোরাতা। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রদ্রি।