NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সিটির পাঠ চুকিয়ে স্প্যানিশ ক্লাবে আলভারেজ


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৪, ০৪:১৩ এএম

সিটির পাঠ চুকিয়ে স্প্যানিশ ক্লাবে আলভারেজ

হুলিয়ান আলভারেজের অ্যাতলেতিকো মাদ্রিদে যাওয়ার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। কারণ বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে অ্যাতলেতিকোর দেওয়া ৯৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানচেস্টার সিটি মেনে নিয়েছে।

আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন প্যারিস অলিম্পিক শেষে নিজের ভবিষ্যতের কথা জানাবেন বলেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজ। গত শুক্রবার স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে অলিম্পিক থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।

এরপর আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তার অ্যাতলেতিকোতে যাওয়ার গুঞ্জনই সত্যি হতে চলেছে। 

 

বিবিসির খবর অনুযায়ী, এরমধ্যেই সিটির সাথে চুক্তিতে সম্মত হয়েছে অ্যাতলেতিকো । তার জন্য প্রাথমিকভাবে ৭৫ মিলিয়ন ইউরো খরচ হবে স্প্যানিশ ক্লাবটির। আর সম্ভাব্য অ্যাডঅনগুলোতে আরও ২০ মিলিয়ন ইউরো।

 

তবে এখনও আলভারেজের সঙ্গে ব্যক্তিগত শর্তে সম্মত হয়নি অ্যাতলেতিকো। অন্যদিকে, সিটি ছেড়ে যেতে চায় এমন খেলোয়াড়ের পথে দাঁড়াবেন না, তা আগেই জানিয়েছিলেন কোচ গার্দিওলা। 

২০২২ সালে রিভার প্লেট থেকে সাড়ে ১৬ মিলিয়ন ইউরোর চুক্তিতে সিটিতে যোগ দেন আলভারেজ। গার্দিওলার দলে ১০৬টি ম্যাচে ৩৬টি গোল করেছেন এই আর্জেন্টাইন।

গত মৌসুমে ক্লাবের হয়ে ট্রেবল জেতায় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।