NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মুক্তি পেলেন র‌্যাপার হান্নান


খবর   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৪, ০৭:০৩ পিএম

মুক্তি পেলেন র‌্যাপার হান্নান

অবশেষে মুক্তি পেয়েছেন র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। কোটা সংস্কার আন্দোলনে তিনি ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান গেয়ে আলোচিত হন। পরে তাকে আটক করা হয়। ওই একটি গান দিয়ে তিনি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

আটকের পর তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।

 

সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি তার এক সহকর্মী নিশ্চিত করেছেন। জানা গেছে, ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ।

 

এদিকে হান্নানের গ্রেপ্তারের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছিল। তার মুক্তির দাবিতে এবং তার আটকের পরিস্থিতির নিন্দা জানাতে বেশ কিছু সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছিলেন।

আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়।

গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই৷’ গানটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে।